জামায়াত প্রার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মৃত্যুর ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীর মৃত্যুর কারণে বিদ্যমান নির্বাচন আইন অনুযায়ী ওই আসনের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জামায়াত প্রার্থীর মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পরপরই কমিশন জরুরি বৈঠকে বসে এবং আইনগত দিক বিবেচনা করে ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইসি সচিব।
উল্লেখ্য, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে নির্ধারিত সময়ে ভোট গ্রহণের প্রস্তুতি চলছিল। তবে প্রার্থীর আকস্মিক মৃত্যুর ঘটনায় নির্বাচন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments