ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
আটক মাহিনুর ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার আল-আমিন ভূঁইয়ার (৩৫) স্ত্রী।
সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি টিনের বসতঘরে গাঁজা রাখা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সেখানে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ।
এ সময় মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিনুরের স্বামী আল-আমিন ভূঁইয়া ও শেরে ভূঁইয়া নামের অপর আরেক ব্যক্তি পালিয়ে যান।
তবে তাদেরও আটকের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments