মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন,গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-
চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়।
এ সময় একটি কার্গো ট্রাক গাড়ী তল্লাশী করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়।
গাঁজাগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments