ইবি প্রতিনিধি: দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনো উপাচার্য নিয়োগ হয়নি। তাই উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়ে মহাসড়ক অবারুদ্ধ করে দেয় বিক্ষোভকারীরা।
এসময় ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেনো মর্গে’, ‘ঢাবি,রাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের হাতে সংস্কারমনা ভিসি চাই; সেশনজট নিরসন চাই; বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই; সৎ ও সাহসী ভিসি চাই, ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই; ক্লিন ইমেজের ভিসি চাই; রেকর্ড দেখে ভিসি দিন, দূর্নীতির খবর নিন; ইবির আঙিনায়, দূর্নীতিবাজের ঠাই নাই লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘদিন ফিরে গেলেও এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। আমরা ভিসির দাবীতে ইতোপূর্বে আন্দোলন করলেও তারা কোন পদক্ষেপ নেন নাই, তার ফলশ্রুতিতে আজকের ব্লকেড দেওয়া হয়েছে। একই সাথে পদত্যাগ করা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগদান সম্পন্ন হয়ে শিক্ষা কার্যক্রম সচল হলেও ইবিতে অচল অবস্থা বিরাজ করছে। অতি দ্রুত একজন দক্ষ, যোগ্য ও ক্লিন ইমেজের উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম সচল করতে হবে। নইলে ছাত্রসমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা আরো বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলেও আমরা এখনো ভিসি পাইনি যেখানে অল্প বয়স্ক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইবিতে ভিসি নিয়োগের দাবি জানাই। যদি এর মধ্যে ভিসি দেওয়া না হয় তাহলে যে রাস্তায় হাঁটলে দ্রুত ভিসি নিয়োগ হবে ছাত্ররা সেই রাস্তায় হাঁটবে। আমরা অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও একাডেমিশিয়ান একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানাই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments