ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে সর্ব প্রথম স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকারীভাবে জাতির পিতা ঘোষণার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তৎকালীন মন্ত্রী পরিষদের কয়েকজন কুলাঙ্গার সদস্যদের তীব্র বিরোধীতার কারণেই এরশাদ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারেনি। মৃত্যুর আগে জাতীয় সংসদের ভাষনে পল্লীবন্ধু এরশাদ দেশের মানুষকে সেই কথা জানিয়ে গেছেন।
বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকার কদমতলীতে শ্যামপুর বহুমুখী স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির অধক্ষ্য অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাপার ৫৮ নং ওয়ার্ড সভাপতি সুলতানা আহমেদ লিপি, শিক্ষক চন্দন দাশ, অনিমেষ ঢালী, মাখন রায ও মিজানুর রহমান।
এই সময় বাবলা আরো বলেন, একটি বিশেষ দল বঙ্গববন্ধুবে সব সময় ব্যাকেটবন্ধী করে রাখতে চায়। কিন্তু তারা ভুলে যায়, বঙ্গবন্ধু কোনো বিশেষ দলের নেতা নয়, তিনি সমগ্র বাঙ্গালীর, সারা বিশ্বের নিপিড়িত নির্যাতিত মানুষের স্বপ্ন পুরুষ। বাবলা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা-দারিদ্র মুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments