পঞ্চগড় প্রতিনিধি: সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করে কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময়ে জনজীবনে ফিরে আসতে দেখা গেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিপাই পাড়া গ্রামের শালুক বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে।
একই কথা বলেন লিয়াজ। তিনি বলেন, কয়েকদিন থেকে সন্ধার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকাল চারপাশ কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সাথে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।
তিনি আরো বলেন, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments