উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার র্যাব ৮ এর স্পেশাল টিম কোম্পানি এ ডি স্কোয়াট কমান্ডার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৬ মার্চ ২ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে মধ্য হারতা ৮ নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার হারতা বন্দরের বড় ব্রিজ এর দক্ষিণ পাড় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একাধিক মাদকদ্রব্য মামলার আসামি মোঃ জাকির হোসেন বালি (৪৫)পিতা আবু হাসান বালি এর নিজ বাড়ির সামনে হইতে ১ কেজি গাঁজা, একটি মুঠোফোন উদ্ধার করেন এবং সমীর হালদার (২৪) পিতা নিতাই হালদার এর নিকট হতে ৪শ গ্রাম গাঁজা, একটি মুঠো ফোন, নগদ ৪৮৬০ টাকা উদ্ধার করেন। র্যাব ৮ বরিশাল স্পেশাল টিম এর ডিএডি/পুলিশ পরিদর্শক শহর ও থানা একে এম আবু হোসেন শাহরিয়ার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ও গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করেন। র্যাবের পক্ষ থেকে জানান যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক,দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে,তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদক দ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments