ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় “উদীচী থেকে যমুনা” শীর্ষক গানের মিছিল করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তোপখানা রোডস্থ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার বাসবভন যমুনা অভিমুখে যাত্রা করবে এই গানের মিছিল।
উদীচী প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগ সম্পাদক, মঞ্জুর মোর্শেদ মিল্টন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, ধর্মভিত্তিক কয়েকটি দলের হুমকির মুখে সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে, যার মধ্য দিয়ে মূলত একটি বিশেষ গোষ্ঠীর কাছে সরকারের নতজানু চরিত্রের প্রকাশ পেয়েছে বলে মনে করে উদীচী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আরো মনে করে, সুকুমারবৃত্তি বিকাশের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, মানবিক মূল্যবোধ তৈরি করা এবং ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐশ্বর্য্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের জন্মের পর থেকেই এ দেশের সংস্কৃতিকর্মীরা পাঠ্যক্রমে শিল্পকলার নানা বিষয় সংযুক্তির দাবি জানিয়ে আসছে। কারণ, অসাম্প্রদায়িক, দরদি ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা এবং শিশু-কিশোরদের উন্নত অভিরুচি গঠনের ক্ষেত্রে সঙ্গীত-শিল্প-সাহিত্যের কোনো বিকল্প নেই।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়টি ছিল সরকারের যুগান্তকারী উদ্যোগ এবং এ দেশের সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। কিন্তু কয়েকটি ধর্মাশ্রয়ী দলের বিরোধিতার মুখে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকের পদ বাতিলের ঘটনা দেশে একটি ন্যাক্কারজনক নজির স্থাপন করলো।
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবিতে উদীচীর এই প্রতিবাদী কর্মসূচিতে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শনিবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বি ...
সিলেট অফিস: হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র ব ...
ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৮+ বিষয়ের উপর ১৭৫+ বই। সে ধারাবাহিকতায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলো—* ঐতিহ্য রজতজয়ন্তী গ্রন্থমালা◉ আম ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকায় অমর একুশে বই মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেছেন। ...
সব মন্তব্য
No Comments