মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। আমতলীর ঘটখালী নামক গ্রামে আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে শনিবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের হামলায় জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছে। আহত নজরুণ তালুকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় এবং জার্মান নাগরিককে পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যÿ নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে শনিবার রাত ৩টায় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে দেশীয় বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কÿের মধ্যে আটকে রাখে। রডের আগাতে নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এর পর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছ নছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি স্বর্ন ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. হ্যানস ওয়েনার জর্জ রথীকেও মারধর করে। এবং রোকেয়া রথীর হাতের স্বর্নের চুরিও খুলে নিয়ে যায়।ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।
নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০-১২ জনের একটি মুখোষধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতের লোহার রডের আগাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা এবং কানে গুরুতর জখম হই। এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments