অপারেশন ডেভিল হান্ট
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রুপনগর থানা পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলমগীর খান (৫২) ২। মোঃ অদুল্লাহ (৩৫) ৩। মোঃ সিনান সায়েফী (২৩) ৪। মোঃ পারভেজ মোশারফ (২২) ৫। মোঃ শাহীন (৩০) ৬। মোঃ রুবেল (৩০) ৭। মোঃ আঃ রাজ্জাক মিয়া (৫১) ৮। জামাল হোসেন (৪২) ও ৯। মোঃ আল আমিন (২৬) ।
রুপনগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলমগীর খানসহ ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলমগীর খান ও মোঃ অদুল্লাহকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত মিরপুরে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments