স্টাফ রিপোটার: গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ড্যানিস নিটওয়্যারের মালিক বেআইনিভাবে কারখানা বন্ধ করে ছুটির সময় শ্রমিকদের না জানিয়ে মেশিনপত্র অন্যত্র নিয়ে যায়। ঈদের পর কারখানা না খুলে উপরন্তু সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধামকি প্রদর্শন করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়।
কারখানা চালু এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে আজ ৬ মে ২০২৪ ঢাকাস্থ শ্রম ভবনের সামনে গাজীপুর কাশিমপুরের ড্যানিস নিটওয়্যারের শ্রমিকদেন ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, জালাল হাওলাদার, মাফুজুল ইসলাম, জাহানারা ঈমাম, সোহেল রানা, সুমা আক্তার, লাকী আক্তার, মোঃ ফিরোজ প্রমূখ। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, মালিকের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আগামীকাল ৭ মে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে মিছিলসহ শ্রমপ্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হবে। আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে মিছিল শেষে প্রধানমন্ত্রীর অফিস অভিমুখে মিছিল অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments