ডেস্ক রিপোর্ট: ১৬ ডিসেম্বর. বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
জাতীয়ভাবে সাভার জাতীয় স্মৃতিসৌধে দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকজ সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। একইভাবে আটটি বিভাগীয় শহরসহ সারেদেশে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিক হয়েছে।
সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা বিজয় দিবস উদযাপনে কর্মসূচির সংবাদ পাঠিয়েছেন।
ঢাকার সাভারে দিনের প্রথম প্রহরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার মুক্তিযেদ্ধে বীর শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করার পর মন্ত্রী পরিষদ, বিদশী কুটনীতিকগন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্ফণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।
চট্টগ্রাম অফিস:
চট্টগ্রামে মহানগরসহ বিভিন্ন জেলায় বিজয় র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
রাজশাহী অফিস:
রাজশাহীত প্রশান ও রাজনৈতিক সংগঠনগুলো শহীন মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও দেশাত্মবোধক সংগীত পরিুবেশন করা হয়।
খুলনা অফিস:
খুলনায় বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিভান্ন স্থানে করা হয় আরোকসজ্জা।
বরিশাল অফিস:
বরিশালে বিজয় দিবস উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকজা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চাখে পড়ার মতো।
সিলেট অফিস:
সিলেটে বিজয় দিবস উদযাপনে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য।
রংপুর অফিস: রংপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংঘ অফিস:
ময়মনসিংহে প্রশাসনের উদ্যােগে বিজয় র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments