পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার এজাহারে উল্লেখিত ১নং আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
তদন্তে জানা যায়,রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম অমর ফারুক শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গত ১০ সন্ধ্যা ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়,যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট ৩ জন আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments