অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটাধিকার হরণ করার জন্য দৃশ্যমান ও অদৃশ্য নানা অপচেষ্টা হতে পারে। তিনি বলেন, কখনো আকাশ থেকে কালো চিলের মতো শক্তি নেমে আসতে পারে, আবার মাটি থেকেই ষড়যন্ত্র শুরু হতে পারে। এসব অপশক্তি থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমার ভোট আমি দেবো—এই চেতনাই প্রতিষ্ঠিত করতে হবে। কেউ যদি ভোটে হাত দিতে আসে, তাকে প্রতিরোধ করতে হবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব বক্তব্য দেন। ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) থেকে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার পক্ষে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান বলেন, তিনি কোনো দলীয়, পারিবারিক বা গোষ্ঠীকেন্দ্রিক শাসনব্যবস্থা চান না; তিনি চান জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। তার ভাষায়, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং ধর্ম, বর্ণ কিংবা জাতিগত বিভাজনের সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর ফুলের বাগানের মতো গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের ব্যর্থতা ও সংকটের মধ্য দিয়ে দাঁড়িয়ে দেশ এখন পরিবর্তনের মুখে। গত ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, তাদের আন্তরিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলতে চান না। তবে কী অর্জিত হয়েছে আর কী হয়নি—তার সাক্ষী দেশের কোটি কোটি মানুষ।
জামায়াত আমীর বলেন, অতীতের ভুল থেকে বেরিয়ে এসে একটি নতুন বাংলাদেশ নির্মাণের সময় এসেছে। দেশের ভৌগোলিক সীমা অপরিবর্তিত থাকবে, তবে রাষ্ট্র পরিচালনার চরিত্রে পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা কিংবা গোপন বন্দিশালার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না—এমন বাংলাদেশই তারা চান।
তিনি বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, ব্যাপক বেকারত্ব, অর্থের বিনিময়ে বিচার পাওয়ার সংস্কৃতি—এ ধরনের রাষ্ট্রব্যবস্থা আর কাম্য নয়। যেখানে ক্ষমতা, অর্থ বা দলীয় পরিচয় ছাড়া সাধারণ মানুষের ন্যায্য বিচার মেলে না—সে বাংলাদেশ প্রত্যাখ্যান করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু দরিদ্র পরিবারে জন্ম নেওয়ার কারণে কোনো শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হওয়া চলবে না। তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে দেশের সম্মান, মানুষের নিরাপত্তা ও নারীর মর্যাদা সুরক্ষিত থাকবে এবং কেউ অন্যায় করার সাহস পাবে না।
তিনি দেশের রাজনীতিতে বিদ্যমান এক ধরনের সংস্কৃতির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে অনেক নেতার তেমন সম্পদ না থাকলেও নির্বাচিত হওয়ার পর হঠাৎ করে তাদের আত্মীয়স্বজনের সম্পদের বিস্তার ঘটে—যা প্রশ্নবিদ্ধ।
জনসভায় তিনি ফরিদপুর-১ আসনের জামায়াত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লাকে ‘ভাই’ সম্বোধন করে তার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন। পরে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত আরেকটি সভায় বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments