ডেস্ক রিপোর্ট: মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ২০২৩ সালে ডেঙ্গু-সম্পর্কিত কারণে তাদের বীমা থেকে ৩ কোটিরও বেশি টাকা পেয়েছেন। ১,০০০ এর বেশি গ্রাহক তাদের হাসপাতালের খরচ মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বীমার টাকা থেকে উপকৃত হয়েছেন।
গ্রাহকদের সহায়তা করতে মেটলাইফ বাংলাদেশ ইতোমধ্যে ডেঙ্গু-সম্পর্কিত বীমা দাবির ক্ষেত্রে দ্রুত দাবি নিষ্পত্তি সেবার সুযোগ নিয়ে এসেছে। এখন আবেদন করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই বীমা দাবির সিদ্ধান্ত জানার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি, তাদের দাবি নিষ্পত্তির টাকাও সাধারণ সময়ের চেয়ে আরও দ্রুত পাবেন।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ডেঙ্গুর কারণে রোগী ও তার পরিবার কেবল শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, বরং একইসাথে আর্থিক চাপ ও অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। এই কঠিন সময়ে আমরা গ্রাহকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে সহায়তা করতে চাই। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ক্ষেত্রে বীমা আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে, এই সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments