সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি' এ শ্লোগান সামনে রেখে জামালপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
সোমবার (৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেইস প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব সৌরেন্দ্রনাথ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী। প্রকল্পের ধারণা পত্র উপস্থাপন করেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এর কাউন্সিলর নূর মোহাম্মদ।
সেমিনারে ধারণা পত্র উপস্থাপনের পর মুক্ত আলোচনায় অংশ নেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন, জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সেমিনারে সরকারি, বেসরকারি প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্মসচিব সৌরেন্দ্র নাথ সাহা বলেন প্রত্যাগত অভিবাসীদের শুধুমাত্র ১৩ হাজার টাকা অনুদান দেয়াটাই রেইস প্রকল্পের উদ্দশ্য না। তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। তারা যেনো দেশেই সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। এছাড়া পুনরায় বিদেশ যেতে চাইলেও রেইস প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ বা সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি সেমিনারে উপস্থিত সকলের মতামত ও নির্দেশনার ভিত্তিতে নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে সরকারের বিভিন্ন বৈধ এজেন্সি আছে। এসব এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে পরবর্তীতে প্রবাসে কোন জটিলতা বা বিদেশ থেকে ফেরত আসার মতো পরিস্থিতি তৈরি হলেও সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকে। প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপনের ব্যবস্থা করার সুযোগ আছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রত্যাগতরা নানা উদ্যোগ নিয়ে স্বাবলম্বী হতে পারে।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গঠনমূলক আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সেমিনারটির আয়োজন করেন জামালপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, ময়মনসিংহ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments