পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে মামলা হয়েছে। হাসপাতালের স্বত্বাধিকারী শিহাব (৩৪) রাজপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন। মামলার নং ২১।
শিহাব অভিযোগে উল্লেখ করেন, হাসপাতাল পরিচালনার সময়ে ২নং আসামি আবু সাদাত মোঃ সায়েম ওরফে রাজু (৫০) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হাসপাতালের চেয়ারম্যান পদ দখল করেন। যদিও রাজুর নিজের কোনো শেয়ার নেই, শুধুমাত্র তার স্ত্রী মেরিনা খাতুন এর নামে ৫% শেয়ার থাকায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর থেকে তিনি প্রাপ্য লভ্যাংশ ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং রাত ৮টা ১৫ মিনিটে রাজু ও ১১ জন নামীয় এবং আরও ২০/২২ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাসপাতালের এমআরআই ইউনিটে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা শিহাবের নিকট ২০,০০,০০০/- (বিশ লাখ) টাকা চাঁদা দাবি করে এবং ১নং আসামি জাহিদ হাসান শিশিরকে শেয়ার হোল্ডার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
শিহাব আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে চড়, থাপ্পড় ও দেয়ালে ধাক্কা দিয়ে সাধারণ জখম করে। এছাড়াও, উপস্থিত অন্যান্য পরিচালক—নুর হোসেন, মোঃ জাবের আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আঃ বারিক শাহ, মোঃ আব্দুল্লাহ আল হাসান—বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও ধাক্কা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
শিহাব উল্লেখ করেন, এর আগে ১ জুন ২০২৫ ইং রাত ১০টা ও ১১টায় রাজু ও জাহিদ শিশির তাদের দলবল নিয়ে তাকে মারধরের চেষ্টা করেছিলেন। তবে স্থানীয়দের উপস্থিতি ও নিরাপত্তার কারণে মারধর সম্ভব হয়নি।
তিনি বলেন, আসামিরা যে কোনো মুহূর্তে তার বা অন্যান্য পরিচালকদের বড় ধরনের ক্ষতি করতে পারে। পরিবার ও হাসপাতালের অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে তিনি রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, “মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগকারীর সঙ্গে সাক্ষাৎ করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments