মোংলা থেকে মোঃ নূর আলমঃ ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা বিষয়ক কর্মসুচির আওতায়মোংলা সরকারি কলেজ মিলনায়তনে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত গনতন্ত্র অলিম্পিয়াডে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। গণতন্ত্র অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম। গণতন্ত্র অলিম্পিয়াডে বক্তারা বলেন এখন পর্যন্ত পৃথিবীতে সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রই। আমাদের দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সিভিক এডুকেশন এবং রাস্ট্রীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানীকীকরণের মাধ্যমে গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে। গণতন্ত্র, সুশাসন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও গণতান্ত্রিক সংগ্রাম বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে অলিম্পিয়াডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজ-বিশ^বিদ্যালয় পর্যায়ের কয়েকশো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্ল্যেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রথম থেকে দশম স্থান অধিকারী সকলকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments