ডেস্ক রিপোর্ট: ‘ভয়ের পরেই জয়’ এই ফিলোসফি নিয়ে নতুন হাই-অক্টেন টিভিসিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশন এবার বুর্জ খলিফাতে।
মাউন্টেন ডিউ ব্র্যান্ড হিসেবে সবসময়ই সেই সকল মানুষের চেতনাকে উদযাপন করে যারা ভয়ের মুখেও থেমে না গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় অসাধারণ কিছু করার প্রচেষ্টায়। আর সেই ধারাবাহিকতায় এই বছরও ‘ভয়ের পরেই জয়’ ক্যাম্পেইনের মাধ্যমে তারা বাংলাদেশের যুবসমাজকে তাদের ভয় ও দ্বিধাগুলোকে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করতে চায়।
বেভারেজ ব্র্যান্ডটি আজ থেকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে পাওয়ার-প্যাকড নতুন টিভিসি সম্প্রচার করেছে। এই টিভিসিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করতে, এবারের ফিল্মটি ধারণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান দুবাইয়ের ইমার’স বুর্জ খলিফাতে। যেকোনো প্রতিকূলতার মুখে সবসময়ই দু’টি পথ থাকে, হয় ভয়ে দমে গিয়ে পিছিয়ে যাওয়া অথবা ভয়কে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং পথ নির্বাচনই সত্যিকারের হিরোদের অন্য সবার থেকে আলাদা করে তোলে। এই বিশ্বাসের প্রতিফলনই ঘটেছে এই টিভিসিতে।
‘ভয়ের পরেই জয়’ এই অসাধারণ উপলব্ধির উপর ভিত্তি করেই ফিল্মটি শুরু হয় বার্ডস-আই ভিউতে বুর্জ খলিফার উপর থেকে নেওয়া একটা টপ শটে। যেখানে আমরা হৃতিক রোশনকে দেখি অসংখ্য দর্শকের সামনে একটি সাহসী স্টান্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং স্টান্টটি হতে যাচ্ছে একটি বিশ্ব রেকর্ড। একদিকে দ্বিধা ও অন্যদিকে তাঁর দৃঢ় প্রত্যয়। হৃতিক রোশনকে বেছে নিতে হবে যেকোনো একটি পথ। হৃতিক তখন মাউন্টেন ডিউ-তে একটি চুমুক দেয় এবং সাথে সাথেই তার চেহারায় এক দৃঢ়তার ছাপ ফুটে উঠে ও সকল দ্বিধা ভুলে সে বুর্জ খলিফার প্রান্ত থেকে বাইক নিয়ে নেমে যায়।
মারাত্মক গতিতে যখন হৃতিক বুর্জ খলিফার উপর থেকে একটা সরু রানওয়ে দিয়ে নামছিল মাঝপথে তার বাইক স্কিড করতেই সে প্রায় পড়ে যেতে থাকে। তখন সামনে থাকা দর্শকেরা ভয়ে ও অবিশ্বাসে শিউরে ওঠে। কিন্তু হৃতিক সফলভাবে রানওয়ে দিয়ে নেমে আসে এবং বিজয়ী হিসেবে তার অবতারণায় দর্শক উল্লাসে ফেটে পড়ে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments