কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের সেবাশ্রম প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফের কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে সভাপতি ও এ্যাড. নাথুরাম ভৌমুককে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া সভায় উপস্থিত সবার সিদ্ধান্ত মোতাবেক কার্তিক চন্দ্র হাওলাদারকে অর্থ সম্পাদক করা হয়। পরবর্তিতে পূর্নাঙ্গ কমিটি করা হবে বলে সেবাশ্রমের নতুন কমিটি সূত্রে জানা গেছে।
এর আগে সেবাশ্রমের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন সেবাশ্রম কমিটির সাধারন সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমুক, উপদেষ্টা পরিমল কুমার দত্ত, মনোরঞ্জন হাওলাদার, সহ-সভাপতি অরবিন্দু বিশ্বাস, কলাপাড়া জগন্নাথ আখড়া নাট মন্দিরের সাধারন সম্পাদক দেবদাস মুখার্জী, পাখিমারা গৌর গবিন্দ মন্দিরের সাধারন সম্পাদক জগত জীবন রায়, নাচনাপাড়া লোকনাথ মন্দিরের সাধারন সম্পাদক কমল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেবাশ্রম কমিটির যুগ্ন সম্পাদক ও শিক্ষক সুখরঞ্জন তালুকদার।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments