চট্টগ্রাম অফিস: ছবির মেয়েটির নাম নাদিয়া নুসরাত। চট্রগ্রামের মিরসরাই উপজেলার ছাত্রদল নেত্রী। ১৪ জুন তারুন্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নুসরাতকে মিরসরাই ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে সন্ধার দিকে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার ছেলে পাবেল ও কামরুল এর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়।এতথ্য জানিয়েছে চেয়ারপার্সন কার্য্যালয়।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। গণধর্ষণের চেষ্টাও করা হয়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগীতা করেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গায়ে হাত দিতে চাইলে সে চিৎকার করে গায়ে হাত না দিতে আকুতি মিনতি জানায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ ক্ষমতাশীনদের চক্ষুশিলতার কারনে এই যুবতী মেয়েকে মিথ্যা বিস্ফোরক মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments