কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক সাপুরের কাছ থেকে বিষধর ৩ টি পদ্ম গোখরা, ১ টি দারাস ও ১০ ফুট দৈর্ঘ্যরে ১টি অজগর উদ্ধার করেছে। রবিবার দুপুরে মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রাম থেকে এসব সাপ উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে সাপগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা উপস্থিত ছিলেন ।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান, সাপগুলো দিয়ে খেলা দেখাতো ওই সাপুড়িয়া। উদ্ধারকৃত সাপগুলো বনে অবমুক্ত করা হয়েছে। তবে বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments