ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ১২ জুলাই বুধবার ফরিদপুর উপজেলায় মুজিবশতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে ফরিদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার নিমিত্তে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম কুদ্দুস ও নাছরিন পারভীন মুক্তি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মুঞ্জুর রহমান, সরকারি মোহাম্মদ ইয়াছি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব হোসেন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, শিক্ষা অফিসার, প্রেস ক্লাবের সভাপতি, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইন-চার্জ, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্পে সর্বমোট ২৫২ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার সভাকে জানান। এক্ষণে এ উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন না থাকায় যৌথ মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা ফরিদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার পক্ষে মতামত প্রদান করেন। তদপ্রেক্ষিতে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার প্রস্তাব জেলা টাস্কফোর্স কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments