জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাকের জাবি প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইন হিমু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১১জুন) সাড়ে বারোটায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহাদাত হোসেন (নিউ এজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগো নিউজ), কোষাধ্যক্ষ মেহেদী মামুন (বণিক বার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন শিকদার( মানবকন্ঠ)।
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- আল আমিন রুবেল ( চ্যানেল আই), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ), বায়েজীদ হাসান (দৈনিক ইনকিলাব)
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউর রকিব এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ হারুন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments