ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ রবিবার বিকেলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র নেতৃবৃন্দ। পরে আন্দনঘন পরিবেশে কেক কাটা হয়। এরপর এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, মনিরুজ্জামান টিটু, ফখরুল আহসান শাহাজাদা, আব্দুল হামিদ ভাসানী, সৈয়দ ইফতেখার আহসান, জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ রাজু, মনিরুল ইসলাম মিলন, মিজানুর রহমান মিরু, শাহ ইমরান রিপন প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এদিকে পার্টির গুরুত্বপূর্ণ এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির চেয়ারম্যান, মহাসচিব, কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত না থাকায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত অনেকে
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments