ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা প্রায় ১টার দিকে উপজেলার দামোদর গ্রামের নিজ বাড়ির সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী ও নিগার সুলতানা’র পুত্র। পারিবারিকসুত্রে সূত্রে জানা যায়, শহিদুল্লাহ প্রিন্স মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার মুহুর্তে মূল সড়ক থেকে বাড়ি ঢুকতে গেলে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিউইউ তে সিট খালি না থাকায় তাকে হেলথ কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বেলা ১১ টায় দামোদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও জুম্মা বাদ গাড়াখোলা মুক্তেশ্বরী বুড়ো ফকিরিয়া পীর মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments