ডেস্ক রিপোর্ট: বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচনে আগামী দু’বছরের জন্য সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন সভাপতি, মোরছালীন বাবলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্ব শেষে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম ও নির্বাহী সদস্যরা হলেন রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মোমিন হোসেন, অনজন রহমান, গোলাম মোজতবা ধ্রুব।
চিত্ত ফ্রান্সিস রিবেরূ প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ আলী আফছার, শফিউল আলম রতন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments