আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকেঃ ঈদ মানে খুশি। কিন্তু আর্থিক অচ্ছলতায় কিছু মানুষ সে খুশি থেকে দূরে থাকেন। এবার সেসব মানুষের পাশে দাঁড়িয়েছে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচীর আওয়াতায় শ্যামপুর, কদমতলীর ৫২ ও ৫৪ নং ওয়ার্ডে দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে তারা। ধাপে ধাপে আরো ৭টি স্থানে তরা এ ধরণের কর্মসূচী পালন করবেন বলে জানিয়েছে সংগঠনটি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি কৃষিবিদ ড.মো: আওলাদ হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া । সংগঠনটির সাধারন সম্পাদক এবং কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য শহীদ মাহমুদ হেমীর। অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সহসভাপতি সৈয়দ আহমেদ, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ওয়ার্ড যুবলীগের সভাপতি দবিরুল ইসলাম দবির সহ থানা , ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সস্পাদক শহীদ মাহমুদ হেমীর বলেন, শ্যামপুর কদমতলীর অন্তগর্ত আরো ৭ টি জায়গায় আমরা এ খাদ্য কর্মসূচী পালন করবো। আমাদের এ কাজটি এগিয়ে নিতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইচ্ছে আছে ঢাকা থেকে শুরু করে সারাদেশেই আমাদের কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার।
এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি কৃষিবিদ ড. আওলাদ হোসেন বলেন, ঈদ মানে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। সমাজের কিছু মানুষ আছে যাদের কাছে ঈদের খুশি অধরায় থেকে যায়। অবহেলিত এসব মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে সম্মিলত প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা চেয়েছি সর্বসাধারণের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমরা অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments