আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি

প্রকাশ : 30 Jul 2023
আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট: আজ ৩১ জুলাই সোমবার বেলা ৩ টায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত জনসমাবেশ নয়াপল্টস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিবর্তে একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আজ রাতে
জরুরী প্রেস-বিজ্ঞপ্তি এতথ্য জানিয়েছেন।

উক্ত জনসমাবেশে ঢাকাবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

;