ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল কবিরের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোঃ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েইদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সদস্য কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
বক্তারা বলেন, আজ নবীনগরে অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে তার নমিনেশন বাতিলের অনুরোধ করছি। নবীনগর থেকে যে নমিনেশন পেয়েছি সে আমাদের এই সাতজনকে ছিলেন না। কারণ সে গত ১৭ বছর মাঠে ছিল না, সে এখন কালো চশমা পড়ে থাকে। আপনি নমিনেশন পেয়ে এখন কাউকেই চিনেন না। আপনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের পূর্ণবাসন করছেন। এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত মনোনয় নয়। দেশ নায়ক তারেক রহমান পূর্ণ বিবেচনা করবেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে ধানের শীষ। নবীনগরের আসনটি ধানের শীষের। তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে গেলে যোগ্য প্রার্থীর দরকার। যাতে করে কর্মীরা মন দিয়ে কাজ করতে পারে। কিন্তু নবীনগর থেকে যাকে প্রার্থিতা করা হয়েছে, সে নবীনগরবাসীর মনের মানুষ নয়। তাই দেশ নায়ক তারেক রহমানের কাছে এ আসনটির জন্য রিভিউ চাই।
জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, এত কিছুর পরেও মানুষের ভালোবাসা কিন্তু আমাদের জন্য বিন্দু মাত্র কমেনি। আমরা সাতজন প্রার্থী আজকে এক সাথে হয়েছি। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে নবীনগরের এই আসনটি উপহার দিব। নবীনগর আসনকে নিয়ে দেশনায়ক তারেক রহমান অবশ্যই রিভিউ করবেন, নবীনগরবাসীর আশা আখাঙ্কা বুঝবেন। আমি আপনাদের ছেড়ে যায়নি, আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments