তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ: প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই দূষণের ভয়াবহতা সর্ম্পকে শিশু- কিশোরদের জানাতে হবে। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, যা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
"প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি" বিষয়ক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন ও কবি তাহমিনা বেগম গিনি।
বক্তব্য রাখেন, শিক্ষক সাদিয়া আফরিন, সুজন চৌধুরী, তুলনা দেব, মো: জয়ধর আলী, নুরুন্নাহার বেগম , জন্মজয় দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্লানেটিয়ার্স ক্লাবের সমন্বয়কারী সজীব চন্দ্র গোপ।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, এই অঞ্চলে নদী, খাল, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। এইসব বর্জ্যে মাটি, পানি, বাতাস দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে মানুষ, প্রাণীকুল ও উদ্ভিদকূল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু আইনের যথাযথ কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন,পরিবেশের পাশাপাশি মানবদেহে প্লাস্টিক এমনভাবে মিশে যাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি করছে। শিশুর সব চেয়ে নিরাপদ যে খাবার, সেই মায়ের বুকের দুধেও সম্প্রতি বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন। স্বাস্থ্যকর ধরিত্রীর জন্য আমাদেরকে প্লাস্টিকের উপর নির্ভরশীলতা কমাতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments