পিরোজপুর অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পিরোজপুর-২ আসনে (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপি কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা সকল বিভেদ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।
সুমন মঞ্জুর বিএনপির নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্যই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, সবাই মিলে কাজ করলে পিরোজপুর-২ আসনটি ধানের শীষের জয়লাভের আসনে পরিণত হবে। নেতাকর্মীরা জানান, দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিঞাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments