ডেস্ক রিপোর্ট: অনলাইনে নিরাপত্তা নিশ্চিতকরণে "সাবধানে অনলাইন-এ" নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনে জাগো ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।
ক্যাম্পেইনটির লক্ষ্য হলো, দেশের তরুণদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ঝুঁকি, ইন্টারনেট নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সক্ষম করে তোলা।
গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে চলতি মার্চ মাস পর্যন্ত। এই প্রশিক্ষণে অংশ নিতে জাগো ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলায় সামনাসামনি প্রশিক্ষণ দেয়া হয়। অংশগ্রহণকারীরা একটি অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে এ প্রশিক্ষণ নিতে পারবেন যেকেউ।
বিশেষ আকর্ষন হিসেবে ক্যাম্পেইনটিতে একটি প্রতিযোগিতা রাখা হয়েছে- যেখানে অংশগ্রহণকারীদের একটি কনটেন্ট তৈরি করতে বলা হয়, যা ইন্টারনেট নিরাপত্তা এবং যে কোনো ইতিবাচক বিষয়বস্তু প্রতিফলিত করে।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments