সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর মেলান্দহে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
১৭ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাস্ট আলহাজ এম এ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের ধনু মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে শিপন (২৬) ও একই এলাকার কামাল মিয়ার ছেলে কামরুজ্জামান পিয়াস (২৫)।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
র্যাব জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে দুপুরে উপজেলার মালঞ্চ গ্রামের ইউনাইটেড ট্রাস্টে আলহাজ এম এ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় দুজনকে আটক করা হয়। তাদের কাছে থেকে ৬৭ কেজি গাঁজা, গাঁজা বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মেলান্দাহ থানায় মামলা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments