মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভারে পৌর বিএনপির ১ ২ ও ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২১ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব সাভারের বাজার রোডে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ঢাকা-১৯ ) সাভার - আশুলিয়া থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ ডাঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু ও সাভার থানা বিএনপি'র সভাপতি সাইফ উদ্দিন , আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, সাভার থানা বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি প্রমূখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর ২ নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন মোল্লা।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন,বিএনপি এত জনপ্রিয় যে শেখ হাসিনা হাজারো চেষ্টা করেও সামান্যতম ক্ষতি করতে পারেনি।এখনো বিএনপি সমান জনপ্রিয়। শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগ পালায় না। কিন্তু ঠিকই সে পালিয়েছে। পালিয়েছে তার দলের নেতাকর্মীরা। বিগত দিনে স্বৈরাচারী সরকার রাতের ভোট করে,চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আমরা চাই সঠিক ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে। আওয়ামী লীগের আমলে ৫৭ জন সৈনিক হত্যার সাথে হাসিনা ও ভারত জড়িত। অনুষ্ঠানে নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments