স্টাফ রিপোটার: মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
সোমবার বিকেলে ঢাকা -৪ আসনের জাপা দলীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার রাজধানীর শ্যামপুরের জুরাইনে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করে শ্যামপুর-কদমতলীর থানা জাতীয় পার্টি।
এতে শ্যামপুর-কদমতলী জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
গণমিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের মুখে শুধু উন্নয়নের পুথিপাঠ শুনি, শুধু উন্নয়ন করেই মানুষের মন পাওয়া যায় না। উন্নয়নের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সহবস্থান। আমরা বৈষম্যবিহীন রাষ্ট্র চাই। আর এরজন্য সরকারকেই ভূমিকা রাখতে হবে
বক্তারা আরও বলেন, আজকে যদি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি সহিংস হয়ে ওঠে, তাহলে এদেশে সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী চক্ররা আবার ষড়যন্ত্র শুরু করবে। আর তা প্রতিহত করতে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।
গণমিছিলটি জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনের সড়ক থেকে শুরু হয়ে দোলাইরপাড় মোড় ঘুরে জুরাইন রেলগেট চত্ত্বরে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ। বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, শাহনাজ পারভীন, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানার সিনিয়র সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments