প্রতাপ হোড় প্রতিনিধি : একটি ওয়ান শুটারগান সহ মহিউদ্দীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরা সদরের বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়েছে বলে জানায় পুলিশ।
মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল জানান,বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীনকে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান উপ-পরিদর্শক মো. শাহজালাল। এ ব্যাপারে তার নাম উল্লেখ করে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments