ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ শশুরের হাতে ধর্ষিত হয়েছে জনৈকা পুত্রবধু (১৮)। ঘটনাটি ঘটেছে ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গত ২১ জুন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ধোপাখোলা গ্রামের রহমান খাঁ’র বাড়ির ভাড়াটিয়া ও ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা শামিম শেখ (৪২) নামের লম্পট শশুর তার পুত্রবধুকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে, ভিকটিম তার স্বামী ও শাশুড়িকে ঘটনার বিবরণ জানালে তারা কোন পদক্ষেপ গ্রহণ না করায় উপায়ন্তর না দেখে এলাকাবাসীর সহায়তায় ভিকটিম নিজে বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ১৬, তারিখ- ২৬/০৬/২২ ইং) দায়ের করে। পুলিশ আরও জানায়, গত ২ বছর পূর্বে উল্লেখিত লম্পট তার পত্রবধুকে তাকে একবার ধর্ষন করে। তারপর ভিকটিম তার স্বামীকে সাথে নিয়ে অন্যত্র চলে যায় এবং পরবর্তীতে তার শাশুড়ি অসুস্থ হলে পুণঃরায় বাড়ি ফিরে আসলে আবারও ধর্ষনের শিকার হয়। ফুলতলা থানা পুলিশ গতকাল রবিবার ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments