রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় মুরশিদা বেগম (৩০) নামের এক গৃহবধুকে সাপে দংশন করেছে। দংশনকারী ওই সাপকে মেরে রোগীর সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে,শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা চা দোকানী সাইফুল ইসলামের স্ত্রী মুরশিদা (৩০) বাড়ির পুকুরের ঘাটে গৃহস্থলির কাজ করছিলেন । এসময় পুকুরের পানিতে ভাসমান একটি সাপ তার ডান পায়ের গোড়ালির ওপরে দংশন করে। তার ডাকচিৎকারে স্বামীসহ স্বজনরা দৌঁড়ে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে ওই সাপসহ সাপে কাটা রোগী মুরশিদাকে নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান ইবনে আহাদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। রোগীর স্বজনরা জানান, কি সাপে তাকে দংশন করেছে এবং বিষাক্ত কিনা সেটা জানতেই মূলত মেরে ফেলা সাপটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রোমান ইবনে আহাদ জানান, জলডঙ্গা নামের সাপটি বিষাক্ত না হওয়ায় সাপে কাটা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘন্টার জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত বিষাক্ত সাপের অ্যান্টিভেনম ভেক্সিন রয়েছে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments