কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচা কেনা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কলাপড়া-কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহের সোমবার এ হাটটি বসিয়ে আসছিলো প্রভাবশালীরা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments