মোংলা প্রতিনিধি: করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য জরুরি পুনর্বাসন প্রকল্পে’র আওতায় মোংলায় রূপান্তরের আয়োজনে ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে চালনা বন্দর মডেল মাধ্যমেক বিদ্যালয় মিলনায়তনে পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী বিপুল চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ ও রূপান্তরের শেখ আব্দুল হালিম। মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুল সমন্বয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ^াস, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক মমতাজ খানম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামপদ মন্ডল ্ও মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। এছাড়া রূপান্তরের পক্ষ থেকে গোলাম মোস্তফা, সুনীতি রায়, প্রধান শিক্ষক রোকন উদ্দিন, প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, প্রধান শিক্ষক নরেশ হালদার, সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক পবন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ”বর্জ্য ফেলনা নয়, সম্পদ” বিষয়ের উপরে অংশ নেয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় বনাম চালনা বন্দর মাধ্যবিক বিদ্যালয়। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের দলনেতা বেনেডিক্ট তমাল মন্ডল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments