ডেস্ক রিপোর্ট:: আগামী ২৭ ফেব্রুয়ারি হতে ৩ মার্চ পর্যন্ত পুলিশ সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেট্রোপলিটন পুলিশ লাইনস্, রাজারবাগ, ঢাকায় বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ প্যারেডের উদ্বোধন করবেন।
উক্ত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সরকারের সিনিয়র সচিব/সচিববৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অভ্ পুলিশ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিদেশি কূটনীতিক, পুলিশের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন ।
বার্ষিক পুলিশ প্যারেডের বর্ণাঢ্য অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
#
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments