সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বিভিন্ন স্থান হতে নির্বাচন সংশ্লিষ্ট অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেন এবং উপস্থিত জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করেন। একই সাথে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই মাঠে নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা সবগুলো অবৈধ ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণ করেছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।
এসময় সিংড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments