বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ এবং ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ¥য় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ শীর্ষক পৃথক দু’টি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আনোয়ারা বেগম ১০ লাখ টাকার একটি চেক এবং ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ¥য় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদা ৫ লাখ টাকার একটি চেক আজ ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত পৃথক দু’টি চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুছ ছামাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং অণুজীব বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর অণুজীব বিজ্ঞান বিভাগের ৪জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া, ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ¥য় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের ¯œাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী স্মরণে ট্রাস্ট ফান্ড গঠন করায় বিভাগের শিক্ষক ও দাতাদের ধন্যবাদ জানান। এছাড়া, পিতা ও শিক্ষকের স্মরণে ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ¥য় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদাকে ধন্যবাদ দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া, ড. হিরণ্ময় সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। প্রয়াত সোলায়মান শাহ্ বি.এসসি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদার পিতা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments