মোঃ নাজমুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৭ জুন (২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে। অভিযোগকারী ইমরুল হাসান জানান, তার ভাতিজা মাসুম মিয়া (১৪)–এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়াকে কেন্দ্র করে বিবাদী আইনাল হক প্রথমে তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেন। কোনোমতে রক্ষা পেয়ে এলাকা ছেড়ে গেলে এরপর থেকেই তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা।
ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে রামদা, বল্লম, লাঠিসোটা ও ইট-পাটকেলসহ প্রায় ১৪ জনের একটি দল ইমরুল হাসানের বসতবাড়িতে হামলা চালায়। হামলায় ইমরুলের মাথা ও হাতে গুরুতর জখম করা হয়। তার ভাই মামুন মিয়া এবং মা শামসুন্নাহারকেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। শামসুন্নাহারের মাথায় রামদার আঘাত এবং মুখে ইটের আঘাতে দাঁত ভেঙে যায়, তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
এছাড়া ইমরুলের ছোট বোনের গলা থেকে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘরের সুকেস ভেঙে গরু বিক্রির এক লাখ পঁচাত্তর হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও প্রায় ৫০ হাজার টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগও উঠেছে।
হামলার পর স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে আহতদের মধ্যে অন্তত তিনজন চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, “ঘটনার পর উভয় পক্ষ থেকেই থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments