পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার। তিনি জানান, রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments