বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ ৪ঠা জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভানেত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতা, বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী, সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, ছাত্রলীগের সাবেক নেতা ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ছাত্রলীগের সাবেক নেতা ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ছাত্রলীগ সদস্য বিদায়ী সভাপতি আহসান হাবীব শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি রনী কাওসার প্রমূখ। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন-জাতীয় ও দলীয় পতাকা সুসজ্জিত একটি বর্নাঢ্য র্যালি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাসদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, কৃষক জোটের নেতা কামরুজ্জামান ফসি, নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments