মেহেন্দিগঞ্জপ্রতিনিধি: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সাথে বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার বিকেল ৩টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহফুজুল আলম লিটন, পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রওমান বিনতে শফিকুল ইসলাম রোমানা, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ জুবায়ের হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈনিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন। এর আগে দুপুর ২টায় নবাগত জেলা প্রশাসক মেহেন্দিগঞ্জ এসে পৌঁছেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিলে শ্রদ্ধা জানান। পরে তাকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান ব্যক্তিগন। এরপর নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।এ ছাড়াও বিকেল ৪টায় নবাগত জেলা প্রশাসক মেহেন্দিগঞ্জ থানা পরিদর্শন করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments