কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রে টিকতে না পেরে জেলেরা গত দুইদিন আগেই ট্রলার নিয়ে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর অড়ৎ ঘটে নোঙ্গর করেছে। এছাড়াও আনেক জেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন নদ নদীতে আশ্রয় নিয়েছে। এর ফলে মৎস্য বন্দরে ইলিশের সরবরাহ কমে গেছে। বেড়েছে দাম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ টাকায়। আর ৮ শ’ গ্রামের ইলিশ ১২ শ‘ টাকা, ৬ শ‘ গ্রামের ইলিশ ৮ শ‘ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৫ শ‘ টাকা কেজি দরে। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ এমনটাই জানিয়েছে মৎস্য বিভাগ।
স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল। এ কারনে মাছ ধরা বন্ধ। তাই ট্রলার নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছি। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিছু ফিশিংবোট ঝুঁকি নিয়ে এখনো সাগরে মাছ ধরছে।
মৎস্য আড়ৎ মলিক সূত্রে জান গেছে, সাগর উত্তাল থাকায় অধিকাংশ জেলেরা ট্রলার নিয়ে তীরে এসেছে। তাই বর্তমানে মৎস্য বন্দরে ইলিশের সরবরাহ কমে গেছে। আর অগভীরে যে মাছ জেলেরা পাচ্ছে তাও আবার বিক্রি হচ্ছে চড়া দামে।
তীরে ফিরে আসার জেলে চাঁন মিয়া মাঝি বলেন, সাগর খুবই উত্তাল, ট্রলারে থাকাটাই দায়। আমরা অবস্থা বেগতিক দেখে আগেভাগেই তীরে ফিরে এসেছি।
আপর এক জেলে আমির মাঝি জানান, সাগরে ঢেউয়ের তান্ডবে টিকতে না পেরে আমাদের মত আনেক জেলে দ্রæত জাল টেনে কিনারের দিকে ফিরে আসেন। আবহাওয়া আনুক‚লে আসলে তারা আবারও মাছ শিকারে সমুদ্রে যাত্রা করবে বলে তিনি জানান।
আলীপুর মৎস্য আরৎ মালিক সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা জানান, সাগর বর্তমানে উত্তাল থাকায় জেলেরা ট্রলার নিয়ে মহিপুর আলীপুর আড়ৎ ঘাট সহ বিভিন্ন নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভাল হলেই এসব জেলেরা ট্রলার নিয়ে ফের সমুদ্রে যাত্রা করবে বলে তিনি জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments