নূর ই আলম, ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ডি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।
বুধবার (৩ এপ্রিল) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।
মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উক্ত ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments